বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন প্রশাসন ক্যাডারের উপ-সচিব মো. আসাদুজ্জামান। শনিবার (৩ জুলাই) শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রেষণভিত্তিক এ পদায়ন দেওয়া হয়।
এর আগে প্রশাসন ক্যাডারের উপ-সচিব মো. নওশাদ হোসেন গত এক বছর যাবত একাডেমির সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। একই প্রজ্ঞাপনে তাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের সচিব পদে পদায়ন করা হয়েছে।
শিল্পসংস্কৃতির জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিজস্ব আইন দ্বারা পরিচালিত একটি স্বশাসিত সংস্থা। এখানে সরকার একাডেমির সচিব পদে প্রেষণে নিয়োগ দিয়ে থাকেন।